,

পাঁচ শতাংশ পুলিশের জন্য দূষিত পুরো বাহিনী : হাইকোর্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : মাত্র পাঁচ শতাংশ পুলিশের অন্যায়, অপকর্ম ও দুর্নীতির জন্য গোটা বাহিনীর অর্জন দূষিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার (০২ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।

এসময় আদালতে রাজধানীর উত্তরা পূর্ব থানার এএসআই মোস্তাফিজের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এদিকে আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজি) এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত বলেন, এই পাঁচ শতাংশ পুলিশ ধরেই নিয়েছে দুর্নীতি করলেও তাদের কিছু হবে না।

উল্লেখ্য, ২৭ জুন রাতে মতিঝিল শাখার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ইব্রাহিম খলিল তার এক নারী সহকর্মীর সঙ্গে উত্তরার ভুতের আড্ডা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার শেষে বাড়ি ফিরছিলেন। তাকে আটক করে পুলিশ উত্তরা পূর্ব থানার এএসআই মোস্তাফিজুর রহমানের কাছে নিয়ে যায়। এসময় ইব্রাহিম আঘাত পান। পরে এএসআই মোস্তাফিজ ইব্রাহিমের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। তবে ইব্রাহিম ৬ হাজার টাকা দিয়ে ওই যাত্রায় ছাড়া পান।

এদিকে পরবর্তীতে তাকে বাকি ১৪ হাজার টাকা দিতে চাপ দেয় এসআই মোস্তাফিজুর। এর কিছুদিন পর পুলিশের ওই এএসআই ইব্রাহিমের নারী কলিগকে ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন। ওইসময় এটাও তিনি বলেন, দেখা করলে অবশিষ্ট ১৪ হাজার টাকা পরিশোধ করতে হবে না।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার ও পুলিশের আইজি বরাবর অভিযোগপত্র জমা দেন ইব্রাহিম। একইসঙ্গে নারী কলিগের সঙ্গে পুলিশ কর্মকর্তার কল রেকর্ডিং, মেডিক্যাল সার্টিফিকেটও দাখিল করা হয়। কিন্তু এ বিষয়ে কোনও পদক্ষেপ না নেয়ায় গত ২৫ জুলাই ইব্রাহিম হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত জড়িত পুলিশ সদ্যসের বিরুদ্ধে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা