সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যমন্ত্রী জানালেন ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ পেঁয়াজের দাম স্বাভাবিক হবে

news-image

নিউজ ডেস্ক : দেশের বাজারে পেঁয়াজের দাম কবে কমবে তা বলা মুশকিল। তবে পেঁয়াজ উৎপাদন ব্যহত না হলে ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ দাম স্বাভাবিক হয়ে আসবে। বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক শেষে সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে এরইমধ্যে মিসর, আজারবাইজান, পাকিস্তান ও উজবেকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। প্লেনে ২৫০ টাকা কেজি দরে পেঁয়াজ আমদানি করে আমরা ৪৫ টাকা দরে মানুষকে খাওয়াচ্ছি। আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারত আকস্মিকভাবে পেঁয়াজ রফতানি বন্ধ করায়। মহারাষ্ট্রের নির্বাচন সামনে রেখে ভারত আকস্মিকভাবে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এ জন্যই এ অবস্থা হয়েছে।

কমিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বর্তমান চাহিদা, দাম, আগামী সময়ের চাহিদা নিরূপণের জন্য পণ্য দ্রব্যের আমদানিকারকদের সাথে মন্ত্রণালয় বৈঠক করার সিদ্ধান্ত নেয়।

কমিটির সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ছাড়াও ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খান, সেলিম আলতাফ জর্জ এবং সুলতানা নাদিরা অংশ নেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে