,

আজাদ ডিআরইউ’র সভাপতি, সম্পাদক রিয়াজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী।

আগামী এক বছরের জন্য সদস্যদের ভোটে তারা বিজয়ী হলেন।

এবার ২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনের ভোটগ্রহণ চলে।

ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ফলাফল ঘোষণা করা হয়। ২১টি পদের জন্য মোট ৩৮ জন লড়াই করেছেন। এর মধ্যে চার জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।

এতে রফিকুল ইসলাম আজাদ ৫৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ৫৬৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি রাশেদুল হক পেয়েছেন ৪৪১ ভোট।

নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন, নজরুল কবীর। তিনি পেয়েছেন ৪৮৮ ভোট। যুগ্ম সম্পাদক হয়েছেন হেলিমুল আলম বিপ্লব। পেয়েছেন ৮৫১ ভোট। অর্থ সম্পাদক হয়েছেন জিয়াউল হক সবুজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবীবুর রহমান। তিনি পেয়েছেন ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৬২৬ ভোট।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল, ৬৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি জান্নাতুল ফেরদৌস পান্না, ৫৯৮ ভোট।

নারীবিষয়ক সম্পাদক হয়েছেন রীতা নাহার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাইদুর রহমান রুবেল, ৬৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল হাই তুহিন, ৫৮৬ ভোট।

তথ্যপ্রযুক্তি সম্পাদক : সাখাওয়াত হোসেন সুমন, ৬৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি জান্নাতুল ফেরদৌস মানু, ৫৬৯ ভোট।

ক্রীড়া সম্পাদক : মজিবর রহমান, সাংস্কৃতিক সম্পাদক : মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক : এমএইচ আখতার, কল্যাণ সম্পাদক : খালিদ সাইফুল্লাহ।

কার্যনির্বাহী সদস্য, মাইনুল আহসান, এসএম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, ইমরান মজুমদার, মুরাদ হোসেন, সায়ীদ আবদুল মালিক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা