সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর আ.লীগের সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে সম্মেলনস্থলে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

এদিকে সম্মেলন উপলক্ষে শনিবার সকাল থেকেই দলে দলে লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পদপ্রত্যাশী নেতাদের ছোট-বড় ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হবে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সেখানেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। চলমান শুদ্ধি অভিযান মাথায় রেখে এ সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগরের কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নির্বাচন বিষয়ে কাজ করেছেন দলের সভাপতিম-লীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব) মুহম্মদ ফারুক খান। শীর্ষ নেতা নির্বাচনের ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি, নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা, বিতর্কমুক্ত রাজনৈতিক ক্যারিয়ার, দলের জন্য অবদান- এসব বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ফারুক খান।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়তে পারেন বর্তমান কমিটির শীর্ষ তিন নেতা। তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি, অনৈতিক আর্থিক লেনদেন, দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। অন্যদিকে স্বচ্ছতার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতকে পুনরায় সভাপতি করা হতে পারে। অবশ্য উত্তরের সভাপতি একেএম রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রত্যেকেই স্বপদে বহাল থাকতে জোর তৎপরতা চালাচ্ছেন।

অভিযোগ রয়েছে, ঢাকা মহানগরের (উত্তর-দক্ষিণ) পূর্ণাঙ্গ কমিটি এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটিতে বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারগুলোকেও রাখা হয়েছে কোণঠাসা করে। রাজনীতিতে অপেক্ষাকৃত নবীন, অনুপ্রবেশকারী ও শীর্ষ নেতাদের পছন্দের লোকদের কমিটিগুলোয় ঠাঁই দেওয়ায় সাংগঠনিক কাঠামো নড়বড়ে হয়ে গেছে। এ নিয়ে ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে নেতাকর্মীদের প্রত্যাশা এ সম্মেলনে ঢাকা মহানগর আওয়ামী লীগে অপেক্ষাকৃত উজ্জ্বল ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে আনা হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে