সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যা লাখ ছাড়াল

news-image

বিশেষ প্রতিনিধি : সরকারি হিসেবে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তারবলেন, ঢাকা শহরের সরকারি ও স্বায়ত্তশাসিত ১২টি হাসপাতাল, বেসরকারি ২৯টি হাসপাতাল ও ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেঙ্গু রোগীদের এই হিসাব দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি করে শুধু এমন হাসপাতালগুলোর তথ্য এখানে আছে।

এ বছর জুনের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ ঢাকা শহরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। জুলাই ও আগস্ট মাসে ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ প্রবলভাবে বাড়ে। ঈদুল আজহার কাছাকাছি সময়ে দেশের প্রায় সব জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। প্রথম আলোর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে প্রায় ৩০০ রোগীর মৃত্যু হয়েছে। এ বছরের শেষ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে