,

সরকার আগামীতে নতুন বইয়ের সঙ্গে স্কুলড্রেস দেবে

news-image

নরসিংদী প্রতিনিধি : ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, ভবিষ্যতে বিশুদ্ধ পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। বিষয়টি মাথায় রেখে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখার জন্য রূপরেখা তৈরি করে রেখেছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, এরই অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ড নদী খননসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকার শত বছরের যে ডেল্টা প্ল্যান হাতে নিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের চেহারা পাল্টে যাবে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ড্রিম হলিডে পার্কে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে এসব কথা বলেন তিনি।

ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী বলেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশ সরকারের মতো করে এতো শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের নজির নেই। কিন্তু আমাদের সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিচ্ছে। আগামীতে বইয়ের সঙ্গে পোশাকের (স্কুলড্রেস) জন্য অর্থ বরাদ্দ দেবে সরকার।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আফসানা বারী, শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমু, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা