সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসির রায় শুনেও আসামিরা হাসিমুখে বের হলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে হামলা মামলার রায়ে ফাঁসির আদেশ দেওয়ার পরও আদালত থেকে হাসিমুখে বের হয়েছেন দণ্ডপ্রাপ্তরা। রায়ে আটজন আসামির মধ্যে সাতজনের ফাঁসির আদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার রায়ের পর পুলিশ হেফাজতে আদালত থেকে বের করা হয় আসামিদের। এ সময় তাদেরকে হাসিমুখে দেখা যায়। কেউ কেউ আবার আঙুল উঁচিয়ে ধরেন। তাদের খুবই আত্মবিশ্বাসী দেখা গেছে।

আদালতে রায় শোনার পরও তাদের কারও চেহারাতেই অনুশোচনার কোনো চিহ্ন দেখা যায়নি। তারা উচ্চস্বরে বলতে থাকেন, ‘আল্লাহু আকবর, আমরা কোনো অন্যায় করিনি।’

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজনভ্যানে কারাগার থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ওই সময়ও তাদের হাসিমুখে আদালতে প্রবেশ করতে দেখা গেছে।

আজ বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান হলি আর্টিজান মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে