,

হাসপাতালে রোগীদের নার্স সেবা করছেন ভাঙ্গা পা নিয়ে

news-image

নিউজ ডেস্ক : নিজের ভাঙা পা নিয়ে যেখানে বিশ্রামে থাকার কথা ছিল সেখানে তিনি সেবা দিয়েছেন অবিরত। তিনি আয়শা মার্যান প্রমি। পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স তিনি। এ খবর প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংবাদ মাধ্যম মেডিভয়েস।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই হাসপাতালে মোট ৫ জন সিনিয়র নার্সিং কর্মকর্তা রয়েছেন। তার মধ্যে রাশিদা আক্তার লিমা বর্তমানে ঢাকায় হেপাটাইটিস বিষয়ে ট্রেনিংয়ের জন্য ঢাকায় অবস্থান করছেন। ইসরাত জাহান নামের একজন অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন। মরিয়ম আক্তার নামের একজন মাথায় সমস্যা নিয়ে ছুটিতে আছেন। এস. এম.আজিজুল হক নামের একজন ওরিয়েন্টেশন ট্রেনিংয়ে বরিশালে অবস্থান করছেন। যার কারণে তিনি (আয়শা মার্যান প্রমি) একমাত্র সিনিয়র স্টাফ নার্স হিসেবে ভাঙা পা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েও রোগীদের সেবা দিতে হচ্ছে।

তার এ সেবাদানের এসব ‍দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

নিজের ভাঙা পায়ে সেবাদানের নানা দৃশ্য ফেসবুক টাইমলাইনে দিয়ে আয়শা মার্যান লেখেন, এত কিছুর পরেও কিছু অসাধারন লোক বলবে নার্সরা ভালো সেবা দিতে জানেন না, নার্সরা আন্তরিক নন।

সহকর্মীরা বলবেন সবকিছুই লোক দেখানো ছিল, সহযোগিতা করি না। উর্ধ্বতন কর্মকর্তারা বলবেন, কী আর করবেন আপনারা বনাম আপনারাই তো। একটু কম্প্রোমাইজ করেন। পেশার অন্যান্য নেতা ও সিনিয়ররা বলবেন, এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। ওকে মানিয়ে নিচ্ছি, মেনেও নিচ্ছি আপনারাও তাই করেন। যতই হোক সরকারি চাকরি বলে কথা।

আয়শা মার্যান প্রমি তার ফেসবুক টাইমলাইনে আরও লেখেন, ‘পা ভাঙ্গার পরে, আমি রোগী হিসেবে হসপিটালে (নিজ কর্মস্থলে) ভর্তির সুবাদে ২৪ ঘন্টাই হসপিটালে থাকি, তার মধ্যে ১৮ ঘন্টা ডিউটি করি (বিকেল+রাত) বাকি ৬ ঘন্টা ঘুমাই। মনে হচ্ছে এই মুহূর্তে দায়িত্ব পালনের জন্য আমিই একমাত্র ফিট ‘।

কে এই আয়শা মার্যান?

বরিশালের মেয়ে আয়শা মার্যান প্রমি সেন্ট আলফ্রেডস হাইস্কুল থেকে ২০০৬ সালে এসএসএসসি ও আখতার হোসাইন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন বরিশাল নার্সিং কলেজে।

২০১২ সালে তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ডিগ্রি অর্জন করেন। এরপর ২০১৪ সালে রাজশাহী ইউনিভার্সিটির অধীনে নার্সিং কোর্সে পোস্ট বেসিক ডিগ্রি লাভ করেন।

২০১৭ সালে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথে ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি এপোলো হাসপাতালের সিনিয়র নার্সিং অফিসার, ব্র্যাক ইউনিভার্সিটিতে সিনিয়র ফ্যাকাল্টি ও ল্যাবএইড হাসপাতালের মাস্টার ট্রেইনার অব নার্সিং পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা