,

মাগুরায় প্রতিপক্ষের হামলায় ইটভাটা শ্রমিক নিহত

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রতিপক্ষের হামলায় মুক্তার মোল্লা (৬৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউপির শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তার মোল্লা উক্ত গ্রামের মৃত জলিল মোল্লর ছেলে । তিনি একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে মুক্তার মোল্লা মসজিদ থেকে নামাজ পড়ে ইটভাটায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন এবং তাকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, উক্ত গ্রামে আখতার বিশ্বাস এবং জাফর বিশ্বাস নামে দুদলের মধ্যে জমিজমা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল । তারই জেরে এই ঘটনা ঘটে । নিহত মুক্তার মোল্লা জাফর বিশ্বাস গ্রুপের সদস্য।

মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক বিশ্বাস জানান, জেলার মহম্মদপুরের বাবুখালী ইউপির শিবরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মুক্তার মোল্লা নিহত হন। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে । লাশ মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে রয়েছে। সেখান থেকে মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা