,

শেখ হাসিনার সরকার আন্দোলনের ইস্যু কারও হাতে তুলে দেবে না : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার আন্দোলনের ইস্যু কারও হাতে তুলে দেবে না। বিএনপি পেঁয়াজ, চাল ও লবণ নিয়েও ইস্যু করার চেষ্টা করেছে। সফল হয়নি। এখনো তারা পরিবহন নিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের ‘সড়ক আন্দোলন’ প্রসঙ্গে এসব কথা বলেন কাদের। তিনি বলেন, সরকার পরিবহনশ্রমিকদের আন্দোলনের যৌক্তিক সমাধানের চেষ্টা করছে। আইন প্রয়োগে কেউ যাতে অতি বাড়াবাড়ি না করে, সেদিকে লক্ষ রাখতে হবে।

বিকেল তিনটায় সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে ওই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত।

এতে স্বাগত বক্তব্য দেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী। তিনি বলেন, ১৯৭১ সালের ২৯ মার্চ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বহু কর্মকর্তা ও কুমিল্লা শহরের বিভিন্ন লোককে সেনানিবাসে অন্তরীণ রাখে। তারা এখানে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

অনুষ্ঠানে দেওয়া স্মরণিকায় উল্লেখ করা হয়, একাত্তরে ময়নামতি সেনানিবাসে ২৪ জন সামরিক ব্যক্তি, ৩০০ জন বেসামরিক ব্যক্তি, ১১ জন শিক্ষকসহ অন্তত ৫০০ জন ব্যক্তি শহীদ হন। এম আর চৌধুরী গ্রাউন্ডের পূর্ব পাশে একাত্তরের বধ্যভূমি রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা