সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে কর মেলায় ২৫ কোটি টাকা আদায় ৩৮ হাজার জনের রিটার্ন দাখিল

news-image

রংপুর ব্যুরো : রংপুর কর অঞ্চলের কর কমিশনার মোঃ আবদুল লতিফ বলেছেন, রংপুরে অনুষ্ঠিত সাতদিন ব্যাপী আয়কর মেলা ২৫ কোটি টাকার উর্ধ্বে কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন দাখিল করেছেন ৩৮ হাজার ১৮ জন। আজ বুধবার সন্ধ্যায় মেলার শেষ দিনে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান তিনি।

কর কমিশনার বলেন, রংপুর কর অঞ্চলের মেলায় গত সাত দিনে প্রায় ৮০ হাজার করদাতা সেবাগ্রহণ করেছেন। রিটার্ন দাখিল করেছে ৩৮ হাজার ১৮ জন। নতুন ই-টিআইএন এর পরিমাণ ১ হাজার ৩৫৮। এবার রি-রেজিস্ট্রেশন করেছে মাত্র ছয় জন।

কর কমিশনার মোঃ আবদুল লতিফ বলেন, গত বছরের চেয়ে এবার মেলায় আয়কর আদায় বেশি হয়েছে। মোট দাখিলকৃত রির্টানের বিপরীতে ২৫ কোটি ১২ লাখ ৩৭ হাজার ১০৩ টাকা কর আদায় হয়েছে। গত বছর কর আদায় হয়েছিল ২৩ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৮৪৯ টাকা। আয়কর মেলাতে উল্লেখযোগ্য সংখ্যক করদাতা উৎসব ও আনন্দমুখর পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করেছেন। মেলায় একই স্থানে আয়কর রিটার্ন ফরম ও চালান সংগ্রহ, পরামর্শ গ্রহণ ও ব্যাংক এবং ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর জমা দিয়ে অতি অল্প সময়ে করদাতাগণ দ্রুত সেবা পেয়েছেন।

এবছর রংপুর কর অঞ্চলের আওতায় রংপুর মহানগরীসহ সাত জেলা ও পাঁচটি উপজেলার মোট ১২টি ভেন্যুতে আয়কর মেলার আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে