,

লবণ ইস্যুতে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ

news-image

অনলাইন রিপোর্ট : লবণের কৃত্রিম সংকট তৈরি করে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারা দেশের পুলিশ সদস্যদের মাঠে নামার নির্দেশ দেয়া হয়েছে। দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। যুগান্তর

লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ানোর পরই মঙ্গলবার পুলিশ সদর দফতর ও ডিএমপি থেকে এ নির্দেশনা দেয়া হয়।

ডিএমপির সব পুলিশ সদস্যদের ওয়ারলেসে নির্দেশ দেন অতিরিক্ত কমিশনার (অপারেশন) মনিরুল ইসলাম।

নির্দেশনা পেয়ে ইতিমধ্যেই পুলিশ সদস্যরা মাঠে নেমে বিভিন্ন দোকানে গিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন।

এদিকে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে রাজধানীর ধানমণ্ডি ও হাজারীবাগে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করার খবর পাওয়া গেলেও ধানমণ্ডি থানায় ফোন করলে বিষয়টি অস্বীকার করে পুলিশ। তবে লবণ ইস্যুতে অভিযানের ফলাফলের বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে ডিএমপি থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা যুগান্তরকে বলেন, লবণ নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। কেউ অতিরিক্ত দামে লবণ বিক্রি করছে কিনা- সে বিষয়ে নজরদারি করছি।

এদিকে মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পেঁয়াজের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু অপপ্রচার চালিয়ে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে শিল্প মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনেরও বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকটের গুজব ছড়িয়ে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রসঙ্গত, লবণ সংকটের গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে দাম বেড়ে যায়। কোথাও কোথাও একশ’ টাকা কেজি দরে লবণ বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা