শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে রোগীর আত্মহত্যা

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক রোগী আত্মহত্যা করেছেন। নিহতের নাম জেসমিন খাতুন (২৭)।

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে আসাদুল ইসলামের স্ত্রী।

রামেক সূত্র জানায়, জন্ডিসে আক্রান্ত জেসমিনকে গত ১৩ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

চিকিৎসায় অবহেলার কারণে কিছুটা মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন বলে জেসমিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

হাসপাতালে কর্তব্যরত এসআই রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা বলে হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানিয়েছেন। রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।