শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাসের লবণ মজুদ আছে, কোন গুজবে কান না দেয়ার আহ্বান লবণ মালিক সভাপতির

news-image

অনলাইন ডেস্ক : দেশে অন্তত দুই মাসের লবণ মজুদ আছে, তাই কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন লবণ মালিক সমিতির সভাপতি। মঙ্গলবার দুপুরে কক্সবাজারে তিনি জানান, আড়তে এখনো ৩ লাখ মেট্রিক টন লবণ মজুদ আছে।

এদিকে, সংকটের গুজবে বিভিন্ন জেলায় লবণ মজুদ করছেন ব্যবসায়ীরা। গতকাল থেকেই সিলেট, হবিগঞ্জসহ আশপাশের এলাকায় গুজব রটে লবণের দাম বৃদ্ধির। এর পরপরই বেশি মুনাফার আশায়, চৌধুরী বাজার থেকে অতিরিক্ত লবণ সংগ্রহ করেন কিছু অসাধু ব্যবসায়ী।