সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ কাবিলপুরে আজ সোমবার দুপুরে নিখোঁজের একদিন পর নদী থেকে এজাজুল ইসলাম নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্থানীয় ফরিদপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেশ চন্দ্র বলেন, গত রবিবার পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের ফরিদপুর হাফিজিয়া মাদরাসা থেকে নিখোঁজ হয় এজাজুল। পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি। আজ সোমবার দুপুরে মাদরাসার পাশের নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় জানালে পুলিশ এসে নদী থেকে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজনের মাধ্যমে লাশটির পরিচয় নিশ্চিত হয়।

ওসি আরও জানান, নিখোঁজের বিষয়টির সূত্র ধরে এর নেপথ্যে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে