,

পেঁয়াজের দাম বুলবুলের কারণে বেড়েছে, ২৫০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা

news-image

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। তিনি এও জানান, পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত ২৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব এসব কথা জানান।

তিনি বলেন, এস আলম গ্রুপের কার্গো বিমানের প্রথম চালান মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ এসে পৌঁছাবে। এছাড়া বিভিন্ন জেলার পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে।

দ্রুত সময়ের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন।

তিনি বলেন, মিনিমাম রফতানি মূল্যে ভারত থেকে পেঁয়াজ রফতানি তিনগুণ বেড়েছে। মিয়ানমার থেকে চারগুণ বেড়েছে। তড়িৎ গতিতে কার্গো বিমানে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কার্যক্রম ঢাকাসহ সারাদেমে জোরদার করা হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা