,

২১৭ জনের মৃত্যু নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে গত ১৯ বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৭ জন। আজ সোমবার সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, ২০০১-২০১৯ সালে বাংলাদেশে ৩১৩ জন মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২১৭ জনের মৃত্যু ঘটেছে। চলতি বছরে আক্রান্ত হয়েছেন আটজন এবং তাদের মধ্যে মারা গেছেন পাঁচজন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মিরজাদী সেবরিনা ফ্লোরা বলেছেন, কোনো অবস্থাতেই কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না। তবে ফুটানো খেজুরের রস নিরাপদ। কাঁচা খেজুরের রস বাদুরের মাধ্যমে নিপা ভাইরাস থাকার সম্ভাবনা খুবই বেশি। রসের হাড়ি নিরাপদ রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকাসহ বিভিন্ন জায়গায় শীতকালীন ঐতিহ্য হিসেবে কাঁচা রস খাওয়ার উৎসব করা হয়, এটিও খুবই ঝুঁকিপূর্ণ। কাঁচা রস খাওয়ার পর নিপা ভাইরাস আক্রান্ত হলে বাংলাদেশ মৃত্যুর সম্ভাবনা বেশি। এত দ্রুত মৃত্যু ঘটে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের উপায় থাকে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা