,

পশ্চিমাঞ্চলের ট্রেনের শিডিউল বিপর্যয়

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় পশ্চিমাঞ্চলের ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ফলে রোববার কুড়িগ্রাম এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেসের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের দাবি এর ফলে পশ্চিমাঞ্চলের ট্রেনের শিডিউল স্বাভাবিক হবে।

শনিবার (১৬ নভেম্বর) রাতে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, যাত্রা বাতিল হওয়া দুটি ট্রেন ঢাকা থেকে কুড়িগ্রাম এর উদ্দেশ্যে ছেড়ে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস এবং ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় বেনাপোল এক্সপ্রেস। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় দেখা দিয়েছিলো। এ জন্যই যাত্রীদের সুবিধার্থে ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে। সোমবার থেকে পুনরায় চলবে এই ট্রেন।

স্টেশন ম্যানেজার আরও বলেন, আজ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। তবে আমরা আশা করছি সোমবার থেকে পশ্চিমাঞ্চল ট্রেনের শিডিউল স্বাভাবিক হয়ে আসবে।

উল্লেখ, গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে লালমনিরহাটগামী রংপুর এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া রেলস্টেশনে এসে ৭টি বগি ও ইঞ্জিন নিয়ে লাইনচ্যুত হয়। তখন ইঞ্জিনসহ ৫টি বগিতে আগুন ধরে ২৫ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা