,

আজ আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : দুবাই এয়ার শোতে অংশ নিতে আজ শনিবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এ সফরে দুটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষর হতে পারে।

গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, সমঝোতা স্মারক দুটির একটি হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও এমিরেটস ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে। অন্যটি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ও এমিরেটস ইকোনমিক জোন অথরিটির মধ্যে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশনের জন্য জমি কেনা বিষয়ে একটি প্রটোকল সই হবে। মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) কার্যক্রম উদ্বোধন করবেন। এর মাধ্যমে প্রবাসীরা

ভোটার তালিকায় যুক্ত হবেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো যাচ্ছে। তাদের কাছে আমাদের প্রধানমন্ত্রীর একটি বিশেষ অবস্থান রয়েছে। এই সফরে এই দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। ২০২০ সালের মধ্যে দেশটি বাংলাদেশ থেকে ২০ হাজার দক্ষ কর্মী নেওয়ার কথা জানিয়েছে। আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, সফরে প্রধানমন্ত্রী দেশটির সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। দেশটির রাজপরিবারের একাধিক সদস্যসহ বেসরকারি পর্যায়ের বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশের সমুদ্রবন্দর উন্নয়ন, একাধিক নদী খনন ও জ্বালানিসংক্রান্ত বিষয়ে দেশটি আগ্রহ দেখিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা