সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণিল সাজে সম্মেলন মঞ্চ সাজানো হয়েছে।

দ্বিতীয় অধিবেশন হবে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এ অধিবেশনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগেরও কমিটি ঘোষণা করা হবে।

এদিকে আজকের সম্মেলন সফল করার লক্ষ্যে ১৩টি উপ কমিটি গঠন করা হয়েছে। এবারের সম্মেলনে এক হাজার ৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার প্রতিনিধি উপস্থিত থাকবেন। এ ছাড়া প্রায় ১৫ হাজার অতিথি থাকবেন বলে জানা গেছে। তাদের জন্য আওয়ামী লীগের খাদ্য উপকমিটির পক্ষ থেকে ১৫ হাজার প্যাকেট খাবার সরবরাহ করা হবে।

সম্মেলনের মধ্য দিয়ে আজ স্বেচ্ছাসেবক লীগে নতুন নেতৃত্ব ঘোষণা হবে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটিও ঘোষণা করার কথা রয়েছে। কমিটিগুলোতে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের স্থান দেওয়া হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে