,

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ রোগী ভর্তি

news-image

নিউজ ডেস্ক : আবারও দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত ২৪ ঘন্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী।

বিআইটিআইডি সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ছয় দিনে এ হাসপাতালে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। সব রোগীই ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী এলাকার।

বিআইটিআইডি’র ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডা. মামনুর রশিদ বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসলেও হঠাৎ করে ঘূর্ণিঝড় পরবর্তী গত কয়েকদিনে রোগীর সংখ্যা বেড়েছে। অবাক করা বিষয়, সবগুলো রোগীই চট্টগ্রামের নির্দিষ্ট একটি এলাকার।’

তিনি আরও বলেন, এ বছর বিআইটিআইডি’তে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৪৬ জন রোগী। তাছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২০জন। তবে সম্প্রতি এ সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে।

৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম বলেন, ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগেও বিভিন্নভাবে পুরো ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তাছাড়া পুরো ওয়ার্ডে মশক নিধন কর্মসূচিও পালন করা হয়েছে।

সর্বশেষ কবে নাগাদ মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সর্বশেষ সপ্তাহখানেক আগেও সব এলকায় মশার ওষুধ ছিটানো হয়েছে। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত এলাকায় বেশ কয়েকবার ওষুধ ছিটানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা