সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি চক্রের আস্তানায় র‌্যাবের হানা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বাসাবো এলাকায় রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি চক্রের আস্তানায় হানা দিয়েছে র‌্যাবের একটি দল। সেখান থেকে একজনকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ পাসপোর্ট, অর্থ ও অর্থপাচারের কাগজপত্র জব্দ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় অভিযানের খবর নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

র‌্যাব জানায়, আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নামের ওই প্রতিষ্ঠানের মালিক আতিকুর রহমানের কাছে থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার, সিঙ্গাপুরের ব্যাংকে ৬০ হাজার ডলার এবং ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার স্থায়ী আমানতের তথ্য পেয়েছে র‌্যাব।

এছাড়াও অস্ট্রেলিয়ায় একটি বাড়ি এবং একটি ব্যাংকে ৭০ লাখ টাকা রয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন ট্রাভেল এজেন্সির মালিক আতিকুর রহমান।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে জানান, এরপর ফকিরাপুলের বখশি হোটেলের পাশে অভিযান চালানো হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে