সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবারের পরীক্ষাও স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জন্য দেশের ৯ জেলায় ১০ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এই পরিক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও নিধার্রিত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসির বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট- জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে এ পরীক্ষাটি ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের ছোবল থেকে রক্ষা পেতে জেএসসি ও জেডিসি পরীক্ষার খাতা, প্রশ্নসহ যাবতীয় সরঞ্জাম নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষাবোর্ডগুলোকে। সব সরঞ্জাম নিকটস্থ ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে বা বড় ভবনে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে