সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রতি মোমেনের অনুরোধ
এলিস ওয়েলস’র সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বঙ্গবন্ধুর এই খুনি রাজনৈতিক আশ্রয়ের আওতায় বর্তমানে আমেরিকায় অবস্থান করছে।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সফররত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস’র সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে (সফররত মার্কিন ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী) বলেছি যে আমরা খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাই।
মোমেন বলেন, বাংলাদেশ আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় পলাতক আত্মস্বীকৃত বঙ্গবন্ধুর সকল খুনিকে দেশে ফেরত আনতে চাই।

তিনি বলেন, ‘আমি তাকে বলেছি আমরা বাংলাদেশে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে চাই, যেমনটি আপনার দেশে আপনি চান। তবে এক্ষেত্রে সমস্য হচ্ছে যে, পলাতক এক খুনি আপনার দেশে বসবাস করছে।’
এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, এলিস রাশেদ চৌধুরীর বিচারের নথিপত্র যুক্তরাষ্ট্রে পাঠাতে অনুরোধ জানিয়েছেন, যাতে তার সরকার রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বাংলাদেশ সরকারের দাবি যাচাই করতে পারে।

বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর পলাতক ছয় খুনিকে ফেরত পাঠাতে দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিশ্বব্যাপী আবেদন জানিয়েছে। এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নুর চৌধুরী কানাডায় বসবাস করার কথা জানা গেছে। সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে