,

কৃষক লীগের সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অবাধ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

‘একটি বাড়ি, একটি খামার’ স্লোগানকে সামনে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এরপর সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পরিবেশন করা হবে কৃষক লীগের ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ থিম সং। সাধারণ সম্পাদকের সাংগঠনিক রিপোর্ট পাঠ করবেন খোন্দকার শামসুল হক রেজা। স্বাগত বক্তব্য দেবেন সভাপতি মোতাহার হোসেন মোল্লা। তারপর বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সবশেষে বক্তব্য দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির নেতা নির্বাচন করা হবে। এবার কৃষিবিদদের হাতে এই সংগঠনের নেতৃত্ব তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র জানায়, কৃষক লীগের সভাপতি হিসেবে কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও কৃষিবিদ সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট ও সাবেক ছাত্রনেতা আতিকুল হক আতিকের নাম আলোচনায় রয়েছে। এই চার নেতার মধ্য থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।

আর আগে কৃষক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা