,

নির্দিষ্ট বড় বড় ঠিকাদার বারবার কাজ না পায় : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মাধ্যমে এমনভাবে টেন্ডার ডকুমেন্ট ও প্রক্রিয়া করতে হবে যেন নির্দিষ্ট বড় বড় ঠিকাদার (কোম্পানি) বারবার কাজ না পায়। এ বিষয়ে প্রয়োজন হলে বিধি-বিধান আরও যাচাই-বাছাই করার জন্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল মনসুর ফয়জুল্লাহকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ নভেম্বর) শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। সভাশেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রধানমন্ত্রী বলেন, নতুনদের কাজ করার সুযোগ করে দিতে হবে।

‘গ্রামীণ ছোট নদীতে ক্যাবল স্ট্রেনথ ব্রিজ করতে হবে। যাতে নদীতে বেশি পিলার না লাগে এবং নাব্যতা বাধাপ্রাপ্ত না হয়। ব্রিজ এমনভাবে করতে হবে যাতে নিচ নিয়ে নৌযান চলাচল করতে পারে। প্রয়োজনে যত্রতত্র ব্রিজ করা যাবে না। অতিরিক্ত আকাঁবাকাঁ নদী লুব কাটিং করে সোজা করতে হবে।’

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ শেষ হয়েছে অথচ লোকবলের কারণে বা অন্য কারণে অপারেশন করা হচ্ছে না- এমন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরূল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা