,

হোমনায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারি মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

news-image

মো. আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারি মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শ্রীমদ্দি গ্রামের তিনটি বেকারির ভিতরের পরিবেশ নোংরা, অপরিস্কার, অপরিচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে, অস্বাস্থ্যকর হওয়ার অপরাধে এবং লাইসেন্স বিহীন হওয়া ও বেকারিতে উৎপাদিত বিভিন্ন পণ্য মেয়াদবিহীন হওয়ার অপরাধে হাজী বাচ্চু বেকারির পরিচালক রাহান সজিবকে ৩০ হাজার টাকা, রাজধানী বেকারির মালিক মো. আল-আমিনকে ৩০ হাজার টাকা এবং ভাই ভাই বেকারির মালিক এরশাদ উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা।

এসময় অভিযানে অংশগ্রহণ করেন বিএসটিআই এর পরিদর্শক মো. আনিসুর রহমান এবং ফিল্ড অফিসার মো. জিয়াউল হক। এবিষয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ২০১৮ এর ১৫ ধারা বিচার ২৭ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪ (১)/৪১ ধারা লঙ্গনের দায়ে ৩টি বেকারি মালিককে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা