,

দেশের সব বিমানবন্দর ঢেলে সাজানোর কাজ চলছে, জানালেন প্রতিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশের সব বিমানবন্দরকে ঢেলে সাজানোর কাজ চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের কাজ চলছে। ক্যাপাসিটি বিল্ডাপসহ বিমানে প্রতিনিয়ত নতুন নতুন বহর যুক্ত হচ্ছে। কক্সবাজারে নতুন টার্মিনাল নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে কাজ চলমান রয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন আয়োজিত চার দিনব্যাপী ‘এশিয়া-প্যাসিফিক রিজিওনাল মিটিং-২০২৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমান বাংলাদেশের সেবা বিশ্বমানের। বিমানের পাইলটরা বিশ্বের মধ্যে অন্যতম। এছাড়া বিমানের উন্নয়নে মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিয়ত বিমানে যুক্ত হচ্ছে নতুন নতুন বহর। আরও বেশকিছু বহর অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, দেশের সব বিমানবন্দরকে আরও আধুনিক করার কাজ চলমান রয়েছে। অত্যাধুনিক হবে দেশের সব বিমানবন্দর। প্রধানমন্ত্রীর নির্দেশে সৈয়দপুর বিমানবন্দরকে বিশ্বমানে উন্নীত করতে কাজ চলছে। কক্সবাজারের নতুন কার্গো লাইনের কাজ চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাজ চলছে, কার্গো ক্যাপাসিটি বিল্ডাপসহ নানা সেবার কাজ চলছে। শাহ আমানত ও শাহ পরান বিমানবন্দরের সেবা বাড়ানোর কাজ চলছে। এখানো কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, শুদ্ধি অভিযান বিমানে আরও বেশি হচ্ছে।

বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যাক নেকসকার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা