সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকে দ্বিতীয় দিন জি কে শামীম, জিজ্ঞাসাবাদ চলছে

news-image

নিউজ ডেস্ক : জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দিনের মতো বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে আনা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে দুদক কার্যালয়ে আনা হয়। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দিনের মতো জি কে শামীমকে দুদক কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে এরই মধ্যেই মামলা করেছে দুদক। তদন্ত চলছে। আদালতের অনুমতি নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।

এর আগে রোববার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদক কার্যালয়ে আনা হয়েছিলো।

গত ২০ সেপ্টেম্বর কথিত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীকে আটক করে র‌্যাব। ওই অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ১৬৫ কোটি টাকার এফডিআর পাওয়া যায়। যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা শামীমের নামে। একইসঙ্গে পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে