সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে ধারালো অস্ত্রের আঘাত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার দুই নারীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে তাদের দুজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. কবীর সোহেল।

ময়নাতদন্ত শেষে মর্গের সামনে থাকা সাংবাদিকদের ডা. কবীর সোহেল বলেন, ‘নিহত দুজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

প্রাথমিকভাবে আপনারা কী ধরনের চিহ্ন পেয়েছেন জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘তাদের নেকে (গলায়) আঘাত ছিল।’

কতগুলো আঘাত ছিল জানতে চাইলে তিনি আরও বলেন, ‘মাল্টিপল ভায়োলেন্সের আঘাত ছিল। যেটাকে আমরা স্টেবল বলি।’

পুলিশের বরাত দিয়ে নিহতদের গলাকাটার বিষয়ে জানতে চাইলে ডা. কবীর সোহেল বলেন, ‘তাদের নেকে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’

এদিকে নিহতদের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এবং আরেক সদস্য হলেন-লেকচারার কবীর বিশ্বাস।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে লোবেলিয়া নামে ২৮ নম্বর (নতুন ১৫) রোডের ২১ নম্বর বাসার চারতলার একটি ফ্ল্যাট থেকে আফরোজা বেগমসহ (৬৫) তার গৃহপরিচারিকা দিতির (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন- ওই বাড়ির ইলেক্ট্রিশিয়ান বেলায়েত এবং নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগমের মেয়ের জামাই শিল্পপতি মনিরের সহকারী (পিএস) বাচ্চু।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে