সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবু বক্করের বুদ্ধিমত্তায় রক্ষাপেল ট্রেনের হাজারো যাত্রী

news-image

নিউজ ডেস্ক: নওগাঁর রানীনগর উপজেলায় সাধারণ মানুষের বুদ্ধিমত্তায় রক্ষাপেল ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের হাজারো যাত্রী। ওই ব্যক্তি নাম আবু বক্কর। তিনি উপজেলার বড়বড়িয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রানীনগর উপজেলা থেকে দক্ষিণে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে গোনা ইউনিয়নের বড়বড়িয়া-গোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানীনগর স্টেশন আউটারে চকের ব্রিজের আগে বড়বড়িয়া-গোনা এলাকায় রেললাইনের নিচের অংশ প্রায় দ্বিখণ্ডিত হয়ে আছে।

রেললাইন পার হওয়ার সময় বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় ব্যক্তি আবু বক্করের নজরে আসে। তিনি দেখেন যে কোনো এসময় লাইনটি ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরপর তিনি স্থানীয় কয়েকজনকে ডেকে ভাঙা রেললাইনের পাশে অপেক্ষা করেন।

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘একতা এক্সপ্রেস’ ট্রেন রানীনগরে ঢুকছিল। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তি লাল গেঞ্জি উঠিয়ে ট্রেন থামার জন্য সংকেত দেন। এসময় ট্রেনচালক রেললাইন ভাঙা অংশের আগে ট্রেন থামিয়ে দেন। এতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাজারো যাত্রী। এরপর ট্রেনচালক বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেন।

আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে রেললাইনের একটি অংশে স্থানীয় আবু বক্কার নামে এক ব্যক্তি ভাঙা দেখতে পান। তার বুদ্ধিমত্তায় একতা ‘একতা এক্সপ্রেস’ দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

ভাঙা স্থানের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা ‘একতা এক্সপ্রেস’ ট্রেন থেমে থাকে। রানীনগরে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’।

এছাড়া আত্রাই আহসানগঞ্জে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ আটকা পড়ে। রাত ৭টার দিকে রেল লাইনের ভাঙা ওই অংশ সরিয়ে সেখানে আরেকটি রেললাইনের পাত বসিয়ে সংস্কার করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে