,

কাউন্সিলর মঞ্জু অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর টিকাটুলিতে তার কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এ অভিযান শুরু করে র্যা ব-৩ এর একটি দল। ওয়ারী থানায় একটি চাঁদাবাজির মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

শফিউল্লাহ বুলবুল জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।

বেলা ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর কার্যালয়ে অভিযান শুরু করে র্যা ব। কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।

র্যা ব সদর দফতরে মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, নিজ কার্যালয়ে আত্মগোপন থাকাবস্থায় মঞ্জুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নিয়েই তার কার্যালয়ে অভিযান চালানো হয়।

উল্লেখ্য, বুধবার বিকালে ওয়ারী থানায় এ কাউন্সিলরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। সেই মামলা পরিপ্রেক্ষিতেই গতকাল থেকে তাকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি তার কার্যালয়ে আত্মগোপন করে আছেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

র্যা ব সূত্র জানায়, ক্যাসিনো ও জুয়ার আসর পরিচালনা, মাদক ব্যবসা, ফুটপাত নিয়ন্ত্রণ ও পরিবহন চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা