কাউন্সিলর ময়নুলের কার্যালয়ে র্যাবের অভিযান
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর কার্যালয়ে অভিযান চালচ্ছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবের) দুপুর ১২টার পর রাজধানীর টিকাটুলি এলাকায় অভিযানটি শুরু করেন র্যাব-৩ সদস্যরা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর সুপার মার্কেটের ব্যবসায়ীরা মঞ্জুর বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামমলার পরিপ্রেক্ষিতে কার্যালয়টিতে অভিযান চালনো হচ্ছে। মঞ্জুকে কার্যালয়ে পাওয়া গেছে বলেও জানান ওই কর্মকর্তা।
র্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত এসপি এ বি এম ফয়জুল ইসলাম বাংলানিউজকে জানান, ডিএসসিসির ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে ওয়ারী থানায় দায়ে করা এক মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন তাকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ে তল্লাশি চালানো হচ্ছে। বাংলানিউজ











