সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের আগেও সহনীয় পর্যায়ে ছিল না তাপমাত্রা। লঘুচাপের সময় নেমে আসে তাপমাত্রা, প্রায় পুরো দেশেই বৃষ্টির সঙ্গে চলে আসে শীতভাব। বেশ কয়েকদিন হলো লঘুচাপ বিদায় নিয়েছে। তবে তারপর থেকে তাপমাত্রা রয়েছে সহনীয় পর্যায়ে, যাকে বলা যায় ‘আরামদায়ক তাপমাত্রা’।

আবহাওয়াবিদরা বলছেন, দেশের তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই। নভেম্বর মাস থেকে ধীরে ধীরে দেশের তাপমাত্রা আরও কমতে থাকবে। ডিসেম্বর থেকে শুরু হবে শীত।

বুধবার (৩০ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে কোনো বৃষ্টি ছিল না। সব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ থেকে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। আগামী সাত দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনাও নেই।

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘এখন থেকে আর তাপমাত্রা বাড়ার সুযোগ নেই। নভেম্বরের থেকে তাপমাত্রা পর্যায়ক্রমে আস্তে আস্তে কমতে থাকবে। ডিসেম্বরে আমরা শীত ঘোষণা করব।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে