,

ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলার জন্য ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন জাতীয় দলের ক্রিকেটাররা।

হযরাত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার ভারতের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঐতিহাসিক এই সিরিজে খেলবেন না সাকিব আল হাসান নিশ্চিত হয়েছে গতকাল সন্ধ্যাতেই। আর গতকালই ঘোষণা করা হয়েছে সাকিবের পরিবর্তে ভারতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন কারা।

দেশ ছাড়ার পূর্বে মুশফিকুর রহিম বললেন, সাকিব এখন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তাকে ছাড়া খেলাটা তো অবশ্যই অনেক চ্যালেঞ্জের। সাকিবের বিকল্প আসলে এখনও আমাদের নেই। তাকে অনেক বেশি মিস করব কারণ সাকিব আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়।

সাকিবের পরিবর্তে টি-টোয়েন্টি দলের দায়িত্ব বর্তেছে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে আর টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন মুমিনুল হক।

নতুনদের সুযোগ পাওয়া সম্পর্কে মুশফিক বলেন, নতুন যারা দলে আসছে এটা এখন তাদের জন্য বড় অপরচুনিটি। ধরেন সাকিব যদি ইনজুরিতে থাকত বা অন্য কোনো কারণে সাকিব বা আমি অথবা অন্যকেউ যদি দলের বাইরে থাকত তাহলে আমাদের যেভাবে এগিয়ে যেতে হত এখনও আমাদের সেভাবেই এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ক্রিকেট খেলায় আসলে আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন না। তবে ভালো রেজাল্টই আসলে ক্রিকেটকে আবারও ভালো জায়গায় নিয়ে আসবে। এমন একটা টিমের হোম গ্রাউন্ডে খেলবো আমরা চ্যালেঞ্জ তো থাকবেই। আর চ্যালেঞ্জ থাকলেই আসলে ভালো খেলাটা বের হয়ে আসে। আর তাই আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন ভালো খেলতে পারি সেই সাথে সাকিবের জন্যও দোয়া চাই যেন ও আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আর সিরিজের শেষ টেস্ট খেলতে কলকতার ইডেন গার্ডেনসে নামবে বাংলাদেশ। এই টেস্টটি বাংলাদেশ এবং ভারত দুই দলেরই প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ হতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা