সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের প্রতিবাদ

news-image

নিউজ ডেস্ক : জোট নিরপেক্ষ সম্মেলনে মিয়ানমারের এক মন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গ সংকটের দায় এড়িয়ে যাওয়ার জন্যই ওই বক্তব্য দেওয়া হয়েছে বলে বাংলাদেশ মনে করে।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

এতে উল্লেখ করা হয়, আজারবাইজানের রাজধানী বাকুতে গত ২৩ অক্টোবর মিয়ানমারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউ কিয়ো তিন তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের দায় বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। একইসঙ্গে তিনি নিজেদের দেশের দায় এড়ানোর চেষ্টা চালিয়েছেন। এর জেরে মিয়ানমারের মন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন বলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

জোট নিরপেক্ষ সম্মেলনে মিয়ানমার রাখাইনে গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্যের প্রতিবাদে দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউ কিয়ো তিন বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, রাখাইনে জাতিগত নিধন হয়নি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ পত্রে বলা হয়েছে, রাখাইনে যে গণহত্যা ও জাতিগত নিধন চলছে- সেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণ ও দলিলে উল্লেখ রয়েছে।

এসময় মিয়ানমার মন্ত্রী অভিযোগ করে বলেন, বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠী আরসার তৎপরতা রয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদে বলা হয়েছে, বাংলাদেশে আরসার কোনো ধরনের তৎপরতা নেই। কেননা, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে