,

আরও ১৬৫ কর্মী সৌদি থেকে ফিরলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব থেকে ফিরেছেন আরও ১৬৫ বাংলাদেশি। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এর আগে শুক্রবার রাতে ফিরেছিলেন ২০০ জন কর্মী। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৬৫ জন কর্মী দেশে ফিরলেন।

সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট করে শনিবার রাতে তারা ফিরেছেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন।

ভিসা ও কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ায় প্রবাসী কর্মীদের বিরুদ্ধে সৌদি আরবে চলছে পুলিশি অভিযান। কয়েক মাস ধরে ওয়ার্ক পারমিট বা আকামার মেয়াদ উত্তীর্ণদের ফেরত পাঠানো হলেও, এবার ভুক্তভোগীদের অনেকে অভিযোগ করছেন, তাদের আকামা ছিল।

ফেরত আসা কর্মীদের অভিযোগ, কারো ৬ মাস, কারো ৩ মাস আবার কারও কারও ৯ মাস সময় আছে। তবুও শারিরিকভাবে হেনস্তা করে জোরপূর্বক তুলে দেওয়া হয়েছে বিমানে। এ ব্যাপারে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের অসহযোগিতারও অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন বলেন, ফেরত আসা কর্মীদের অনেকে ১০/১২ বছর ধরে সৌদি আরবে ছিলেন। যারা ফেরত এসেছেন তাদের মধ্যে কয়েকজন ২/৩ মাস আগে সৌদি গেছেন।

তিনি জানান, ফেরত আসা কর্মীদের আকামা ছিল না। মেয়াদ না থাকায় অনেকে জেলও খেটেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা