,

তেল ছড়িয়ে কর্ণফুলী দূষণ : তিন কোটি টাকা জরিমানা জাহাজ মালিককে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ট্যাঙ্কার ফুটো হয়ে তেল ছড়িয়ে কর্ণফুলী নদী দূষণের অপরাধে তেলবাহী জাহাজ ‘এমটি দেশ-১’ কর্তৃপক্ষকে তিন কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ‘এমটি দেশ-১’ মালিক পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি শেষে এ জারিমানা করেন পরিচালক আজাদুর রহমান মল্লিক।

এমটি দেশ-১ নারায়ণগঞ্জের মেসার্স অগ্রগামী শিপিং লাইন্সের অধীন এবং প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ নাসির উদ্দিন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত জানান, গত শুক্রবার ভোরে জ্বালানিবাহী লাইটার জাহাজ এমটি দেশ-১ এবং ভোজ্য তেলবাহী অপর জাহাজ সিটি-৩৪ এর সঙ্গে ধাক্কা লাগে। এতে এমটি দেশ-১ এর ট্যাংকার ফুটো হয়ে কর্ণফুলী নদীতে তেল ছড়িয়ে পড়ে।

শনিবার সরেজমিন পরিদর্শন করে তেল ছড়িয়ে কর্ণফুলী নদীর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির বিষয়টি প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর। এ কারণে জাহাজ দুটির প্রতিনিধিকে রোববার শুনানিতে হাজির হতে নোটিস দেওয়া হয়। জ্বালানি তেল নদীতে ছড়িয়ে পড়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির অপরাধে শুনানি শেষে এমটি দেশ-১ কর্তৃপক্ষকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করে তা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার ভোরে কর্ণফুলী নদীর জেটি-৩ সংলঘ্ন এলাকায় ‘দেশ-১’ নামের অয়েল ট্যাঙ্কারটি অন্য জাহাজ ‘সিটি-৩৪’ এর সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে যায়। শনিবার বিকেল পর্যন্ত আট টনের মতো তেল নদী থেকে অপসারণ করা হয়েছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এ ঘটনায় জাহাজ দুইটি আটক রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা