সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করতে পারবো : বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালে বাংলাদেশ ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি ডলার) ডলারের পণ্য রফতানির টার্গেট নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘গত অর্থবছরে আমরা ৪৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছিলাম। এরমধ্যে ৬ থেকে ৩৪ বিলিয়ন ডলার শুধু তৈরি পোশাক শিল্প থেকে এসেছে। ২০২১ সাল আমাদের জন্য হবে একটি মাইলস্টোন।’

রবিবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় চট্টগ্রাম নগরীর কাজির দেউরিয়ায় আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে মাসব্যাপী উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের ওপর নির্ভর করে আমরা এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করছি, আমরা ৬০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করতে পারবো। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আজকের এই মেলা তারই শো-কেজ।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চেক রিপাবলিক, বেলারুশ ঘুরে এসেছি। এসব দেশ আমাদের ব্যবসার জন্য একটা পথ হতে পারে। এই দেশগুলো হতে পারে আমাদের পণ্যের নতুন গন্তব্য।’

টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে আজ বাংলাদেশ পৃথিবীর কাছে বিস্ময়। কারণ বাংলাদেশ বর্তমানে জিডিপি বৃদ্ধির দিক থেকে বিশ্বে এক নম্বরে।’

ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম। চট্টগ্রামের ব্যবসায়ীরা আমাদের সেই পথ দেখাবে। মেট্রোপলিটন চেম্বার আছে, আরও চেম্বার আছে সবাই আমাদের পথ দেখাবে। তারা আমাদের এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ চট্টগ্রামের দিকে তাকিয়ে আছে। আপনাদের সেই দায়িত্ব নিতে হবে।’

সিএমসিসিআইয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া, সিএমসিসিআইয়ের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরীসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে