,

স্বেচ্ছায় প্রত্যাবাসনই রোহিঙ্গাদ সংকটের একমাত্র সমাধান

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে এবং মর্যাদার সঙ্গে স্বেচ্ছায় আপনভূমি রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র সমাধান।

শুক্রবার (২৫ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনের প্লেনারি সেশনে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী একথা বলেন। বাকুর কংগ্রেস সেন্টারে আয়োজিত এ সেশনের শিরোনাম ছিল ‘সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিত করতে বানদুং নীতিমালা অনুসরণ’।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি। কিন্তু রোহিঙ্গা সংকট বাংলাদেশকে অস্থিতিশীল করে পিছিয়ে দিতে পারে বলে শঙ্কা রয়েছে। সেজন্য আমরা এই সংকটের সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার কথা বারবার বলে আসছি। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে এবং মর্যাদার সঙ্গে স্বেচ্ছায় আপনভূমি রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র সমাধান।

মিয়ানমারে সৃষ্ট রোহিঙ্গা সংকটকে রাজনৈতিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেজন্য এই সমস্যার সমাধানও মিয়ানমারেই খুঁজতে হবে।

আর্থ-সামাজিক খাতে সাফল্য সত্ত্বেও বাংলাদেশকে এখন রোহিঙ্গা সংকট ও জলবায়ুর পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলায় কাজ করতে হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ সরকারপ্রধান বলেন, বৈশ্বিক উষ্ণতার জন্য যদিও বাংলাদেশ খুব বেশি দায়ী নয়, কিন্তু এর বিপর্যয়কর প্রভাব মারাত্মকভাবে ভোগাচ্ছে এদেশকে।

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের, বিশেষ করে উন্নত দেশগুলোকে অবশ্যই এ বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক পুরোপুরি মেনে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা