,

‘এই ওষুধ খেলে শক্তি বাড়বে বলে ৮ বছরের মেয়ের মুখে বিষ তুলে দিলেন মা

news-image

অনলাইন ডেস্ক : ‘এই ওষুধ খেলে শক্তি বাড়বে’ একথা বলে নিজের ৮ বছরের মেয়ের মুখে বিষ তুলে দিয়ে নিজেও বিষ পান এক মা। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় ওই মা ও মেয়েকে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কামুক্ত না হওয়ায় তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয়রা জানায়, ভাগ্য বিড়ম্বনার শিকার ওই মায়ের নাম মৌসুমী আজাদ (২৬)। তিনি ওই গ্রামের জনৈক লিটন মোল্যার স্ত্রী। তাদের মেয়ের নাম ফায়জা ইসলাম। শিশুটি স্থানীয় একটি কেজি স্কুলে ২য় শ্রেণীর শিক্ষার্থী।

শিশুর স্বজনেরা জানান, মৌসুমী আজাদের স্বামী লিটন মোল্যা একজন ব্যবসায়ী। তিনি ভবুকদিয়া বাসস্ট্যান্ডে হার্ডওয়ারের দোকান করেন। সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য চলছিল।

তারা জানান, এই ওষুধ শরীরে শক্তি বাড়বে- একথা বলে ফায়জাকে বিষ পান করতে দেয় তার মা মৌসুমী। তিনি নিজেও ওই বিষ পান করেন। এরপর তারা দু’জন অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অসুস্থ শিশু ফায়জা এসময় নির্বাক ছিলো। স্বজনরা তার সাথে কথা বলতে চেষ্টা করলেও সে কোন জবাব দেয় না।

লিটন মোল্যার ভাই টিটো মোল্যা জানান, শিশু ফায়জা মোটামুটি সুস্থ রয়েছে। ওর মায়ের অবস্থা আশঙ্কাজনক। সংসারে টুকিটাকি ঝগড়া হতে পারে। আর সেই কারণে ভাবী এমন কাজ করতে পারে আমি ভাবতে পারিনি।

এই প্রতিনিধির সাথে কথা হয় হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফায়জার সঙ্গে। শিশুটি জানায়, তার মা তাকে বলেছে তোমার বাবা বাজার থেকে এই ওষুধটি পাঠিয়েছে। এটা খেলে অনেক শক্তি হয়। এর পর মা ও খেয়েছে।

শিশু ওয়ার্ডের এক ইন্টার্ন চিকিৎসক জানান, কতোটুকু পরিমাণ বিষ ওই শিশু ও তার মা সেবন করেছেন তা বলতে পারছেন না স্বজনরা। শিশু ফায়জাকে আমরা ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি। আর তার মাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার ওসি শেখ সোহেল রানা জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা