,

১৫৬ কর্মকর্তা অতিরিক্ত সচিব হলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : যুগ্মসচিবের পর এবার প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৫৬ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

গত ১১ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে এটাই প্রথমবারের মতো অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। এর আগে গত ১৬ জুন ১৩৬ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১৫৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের পদায়ন করা হয়নি। এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হল ৬০৯। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১২২টি।

দেড় শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার পরও অনেক কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সব ধরনের যোগ্যতা থাকার পরও তৃতীয়বারের মতো পদোন্নতিবঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন সচিবালয়ের ৬ নম্বর ভবন ও ৩ নম্বর ভবনে বসেন এমন কয়েকজন যুগ্মসচিব।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, পদোন্নতি সরকারের কাজের একটি রেগুলার প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ১২৪ জন বিসিএস ১১ ব্যাচের, ৩২ জন এর আগের বিভিন্ন ব্যাচের যারা আগে পদোন্নতি পাননি।’

নিয়মিত পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের বেশির ভাগকেই পদোন্নতির আগে যেখানে ছিলেন ওই কর্মস্থলেই থাকবেন, অর্থাৎ ইনসিটু রাখা হবে।

‘সরকারের উপ-সচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্য ক্যাডারের যুগ্মসচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

বিধিমালা অনুযায়ী, যুগ্মসচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্মসচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

সর্বশেষ গত বছরের ২৯ আগস্ট প্রশাসনে অতিরিক্ত সচিব পদে ১৫৪ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল।জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা