,

ইঞ্জিন বন্ধ হওয়ায় ঢাকায় সৌদি এয়ারলাইন্সের জরুরি অবতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় সৌদি এয়ারলাইন্সের গুয়াংজু থেকে আসা একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে সৌদি আরবের রিয়াদগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি ছিল বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি। উড়োজাহাজের একটি ইঞ্জিন বন্ধ হওয়ায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

চীনের গুয়াংজু থেকে ২৯৯ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে। ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত জানানোর পরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সৌদিয়ার বিমানটি অবতরণ করে। ফ্লাইটে পাইলট, কেবিন ক্রু, যাত্রীসহ ২৯৯ জন আরোহী ছিলেন। সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা