,

লাইসেন্স বাতিল হলো ৮ ট্রাভেল এজেন্সির

news-image

নিউজ ডেস্ক : অপ্রয়োজনীয় টিকিট বুকিং এবং তা বাতিলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক ক্ষতি সাধনের কারণে ৮টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে লাইসেন্স বাতিল করে আদেশ জারি করা হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া ট্রাভেল এজেন্সির মধ্যে রয়েছে-ট্রাভেল সেন্টার, মুনা ট্রাভেলস অ্যান্ড ট্যুর লিমিটেড, সামস এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মাদারল্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, চৌধুরী ইন্টারন্যাশনাল, দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, উর্মি ট্রাভেল এজেন্সি ও বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট।

এসব ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) কোম্পানির সঙ্গে যোগসাজশে প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে নিজেদের লাভবান হওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ভ্রমণের জন্য অপ্রয়োজনীয় টিকিট বুকিং দিয়ে তা বাতিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক ক্ষতি সাধনের বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির তদন্তে প্রমাণিত হয়।

‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী এসব এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয়। ১৫ কর্মদিবসের মধ্যে ইস্যু করা নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সনদ ফেরত দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা