,

নির্দোষ কাউন্সিলরদের কোনোভাবেই হয়রানি না করার অনুরোধ মেয়র খোকনের

news-image

নির্দোষ কাউন্সিলরদের কোনোভাবেই হয়রানি না করার অনুরোধ মেয়র খোকনের

নিউজ ডেস্ক : ক্যাসিনো কাণ্ডের সঙ্গে জড়িত না এমন কাউন্সিলরদের হয়রানি না করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ ডিএসসিসির নগর ভবনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অনুরোধ করেন। এসময় তিনি বলেন, দোষী হলে কোনোক্রমেই ছাড় নয়, নির্দোষকে কোনোভাবেই হয়রানি নয়।

সাঈদ খোকন বলেন, নতুন ১৮ ও সংরক্ষিত মিলিয়ে শতাধিক কাউন্সিলর রয়েছেন। এর মধ্যে একজন (এ কে এম মমিনুল হক সাঈদ) এ কাজে জড়িয়েছেন। আরও দু’চারজনের নাম গণমাধ্যমে এসেছে। গণমাধ্যমে এলেই কাউকে অভিযুক্ত করতে পারি না।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে কাউকে দোষী না বলা পর্যন্ত আমরা কাউকে দোষী বলতে পারি না। সুতরাং প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলে যেন হয়রানি না করা হয়। আইন তার নিজস্ব গতিতে চলবে। যদি কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমাদের কোনো সাহায্য চায়, আমরা অবশ্যই করবো।

তিনি বলেন, শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে এসেছে। দেশব্যাপী এর প্রাদুর্ভাব এখনো শূন্যের কোটায় নামেনি। শীতকালে শহরাঞ্চলে কিউলেক্স মশার উপদ্রব বেড়ে যায়। তবে এটা প্রাণঘাতি কোনো মশা নয়। কিউলেক্স মশা নিয়ন্ত্রণ করার জন্য সবধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা