‘ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাগুলো মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার’
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাগুলো মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। এরইমধ্যে সেবা ডিজিটাইজেশনে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন যেমন বাস্তবতা তেমনি আগামীতে এটাই বিশ্বে নেতৃত্ব দেবে। ডিজিটাল সেবা দিয়ে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ জাতিসংঘের ৫০ তম তালিকায় থাকবে।
রোববার (২০ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়াম (৩য় তলা), আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে তিনি ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রকল্প, ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্ট এর মোড়ক উম্মোচন, ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম, একসেবা, একপে এবং একশপ অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যার প্রকল্পের পরীক্ষামূলক সময়ে আমরা ১টি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভার ২০ লাখেরও বেশি নাগরিককে ৫ ধরনের ‘নাগরিক সেবা’ পৌঁছে দেব। ২০২১ সালের মধ্যে আমরা ৩০০ পৌরসভাকে নাগরিক সেবা প্রদানের এই প্লাটফর্মে যুক্ত করব।











