,

৮ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : জাপান ও সিঙ্গাপুরে ৮ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে বাসস জানায়, রাষ্ট্রপতি ২২-২৪ অক্টোবর অনুষ্ঠেয় জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ থেকে ২৭ অক্টোবর সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি সিঙ্গাপুর সফর করবেন।

সফরের সময়সূচি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেলে উড্ডয়ন করবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সিঙ্গাপুরে তিন থেকে চার ঘন্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি বিমানযোগে রাষ্ট্রপতি জাপানের উদ্দেশে রওয়ানা দেবেন।

২১ অক্টোবর (সোমবার) স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

টোকিও সফরকালে রাষ্ট্রপতি ২২ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ নতুন জাপান সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

২৩ অক্টোবর (বুধবার) রাষ্ট্রপতি আবদুল হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিওর হোটেল নিউ ওটানি-তে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশ রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করবেন।

আবদুল হামিদ হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো এবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন।

দেশে ফেরার সময় রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন। ২৭ অক্টোবর (রোববার) রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

রয়টার্স জানায়, জাপানি সম্রাট আগামী সপ্তাহে শতাব্দী পুরানো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার লোক উপস্থিত থাকবেন।
সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে সিংহাসনে আরোহণ করেন।

গত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা