আবরার হত্যায় শামীম ও মোয়াজ কারাগারে
নিউজ ডেস্ক : বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার শামীম বিল্লাহ ও মোয়াজ আবু হুরায়রাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ৫ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ১৩ অক্টোবর ঢাকা মহানগর মামুনুর রশিদ তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।











