সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের সীমান্তে ঢুকে বিএসএফ ‘বাহাদুরি’ দেখিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাহাদুরি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, তারাই (বিএসএফ) আমাদের এখানে এসেছে এবং এসে বাহাদুরিও করেছে। আমাদের ছেলেদের (বিজিবি) লাস্ট জব হিসেবে বাধ্য হয়ে গুলি করতে হয়েছে।

শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন।

গত দশ বছরে ৩০০ এর বেশি বাংলাদেশি মারা গেছে বিএসএফের গুলিতে এমন তথ্যের প্রেক্ষাপটে মন্ত্রী বলেন, আগে বিএসএফ বছরে অনেকজনকে মেরে ফেলত, আমরা তখন কেবল দুঃখ করেছি। কিন্তু গত বছর মাত্র তিনজনকে মেরেছে।

একজনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, আমরা আগে কখনও মামলা করিনি। ভারত এখন নতুন করে করেছে। কোনো পণ্ডিতও আমাদেরকে আগে মামলা করার কথা বলেননি। আগামীতে বাংলাদেশও এই পথে হাঁটতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক বিএসএফ সদস্য নিহত হওয়ার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার জন্য তিনি বিএসএফকেই দায় দিয়েছেন।

মন্ত্রী বলেন, এটা ওয়ান ইনসিডেন্ট (একটা ঘটনা)। একটা ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটেছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে