,

পাহাড়েও অভিযান অব্যাহত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সমতলের মতো পাহাড়েও অভিযান অব্যাহত থাকবে। সরকার পার্বত্য চট্টগ্রাম ও সমতলের মধ্যে সমান্তরাল ভাবে উন্নয়ন ও আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

বুধবার দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিত থানা ও চারতলা বিশিষ্ট ব্যারাক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

থানা ভবন উদ্বোধন শেষে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান খান।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহা আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত সংসদ সদস্য বাসন্তী চাকমা ও বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ রামগড়ে থানা ভবনটি নির্মাণ করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা